ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড

টিকিট কালোবাজারি মো. আরিফ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় মো. আরিফ হোসেন (২৮) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর বিকেলে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক দল। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আরিফুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা ৭ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে টিকিট কালোবাজারি ধরতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় চিহ্নিত টিকিট কালোবাজারি মো. আরিফ হোসেনকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ট্রেনের টিকেট কালোবাজারির অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়।

মো. আরিফ হোসেন রেলস্টেশন সংলগ্ন শাহপুর এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড

আপডেট সময় ০২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০