ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রহ্মপুত্রে নৌকা ডুবে ৩ শিশুর মৃত্যু

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নরসিংদীর বেলাব উপজেলায় নৌকা ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ইব্রাহিমপুরে ব্রহ্মপুত্র নদে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর সময় নিউজ ডট টিভির।

মৃত শিশুরা হলো- বেলাব উপজেলার জঙ্গুয়া গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৬), ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সামিয়া আক্তার (৮) ও ছেলে তামিম মিয়া (৬)। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরবের বাঁশগাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মেয়ে বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। পরে সেখান থেকে আরও ছয় জন আত্মীয়সহ পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদে একটি কোষা নৌকায় ঘুরতে বের হয়। এসময় নৌকাডুবে গেলে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিন শিশু তলিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল করিম তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রহ্মপুত্রে নৌকা ডুবে ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৭:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮