ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, এক যুবক গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মিজান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তের বছর বয়সের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এক কিশোরীকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টার অভিযোগে মিজান (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ নভেম্বর মধ্যরাতে বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর বড়ইতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। একই গ্রামের আব্দুস সামাদের ছেলে গ্রেপ্তার মিজানকে ২ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর বড়ইতাড়ী গ্রামের তের বছর বয়সের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ওই কিশোরী ১ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে ল্যাট্রিনে যাচ্ছিল। এ সময় প্রতিবেশী বখাটে যুবক মিজান ওই কিশোরীর মুখচেপে ধরে তাদের রান্না ঘরের পেছনে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর ডাকচিৎকারে স্বজনরা তাকে সেখান থেকে উদ্ধার করতে পারলেও ওই যুবক পালিয়ে যায়। মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বাবার দায়ের করা মামলার ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ২ নভেম্বর আদালতে জবানবন্দি গ্রহণের জন্য ওই কিশোরীকে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। একই সাথে গ্রেপ্তার মিজানকেও ওই আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০