ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

ভাসানী অনুসারী আব্দুল মান্নান দুদুর স্মরণ সভা অনুষ্ঠিত

আব্দুল মান্নান দুদুর স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং ভাসানী অনুসারী পরিষদের অন্যতম সদস্য অকাল প্রয়াত আব্দুল মান্নান দুদুর জীবন ও কর্মের উপর ৩১ অক্টোবর জামালপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

জামালপুর ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাফিজুর রহমান বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান বাদল, ফজলুল করিম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব মাহবুবুর রহমান জিলানী।

মরহুম আব্দুল মান্নান দুুদুর জীবন ও কর্মের ওপর আলোচনা করতে গিয়ে আলোচকরা বলেন, তিনি স্বাধীনতার পূর্ব থেকেই প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জামালপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে আব্দুল মান্নান দুদু পরবর্তী জীবনে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ব্যবসা ও সমাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন।

তাঁর আত্মার প্রতি সম্মান জানিয়ে আলোচকরা বলেন, ভাসানী অনুসারী পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহৎ একটি কাজের সূচনা করা হলো। মান্নানের মতো মানুষদের স্মরণ করে গুণীজনদের প্রতি সম্মান দেওয়ার কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক

ভাসানী অনুসারী আব্দুল মান্নান দুদুর স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০