ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

জামালপুরে শেখ রাসেলের জন্মদিনে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জামালপুর শেখ রাসেল প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ১৮ অক্টোবর আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র (বালক) প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর লিপি বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্য এবং সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

আলোচনা সভা শেষে বিশাল আকৃতির কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

এর আগে বিশেষ দোয়া করা হয়। শেষে কেন্দ্রের শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিন শিশু নিবাসীদের জন্য উন্নত খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী শিশুরা আনন্দ আয়োজন উপভোগ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:২৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০