ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টায় এক দিনমজুর আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল আজিজ দুলাল (৫৫) নামে এক দিন মজুরকে গ্রামবাসী আটক করে পুলিশকে সোপর্দ করেছে। ১৪ অক্টোবর বিকালে উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত ২ অক্টোবর মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের মৃত গাদু শেখের ছেলে আব্দুল আজিজ দুলাল প্রতিবেশীর ৮ ও ৬ বছরের দুই শিশুকন্যাকে ঘরে ডেকে নিয়ে যায়। ৮ বছরের শিশুটিকে কোলে বসিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন। এতে ওই শিশু চিৎকার করলে ভয়ে আব্দুল আজিজ ওই শিশু দুটির হাতে চকলেট খাওয়ার কথা বলে দশ টাকা করে দুই জনকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

ওই ঘটনা সাথে থাকা অন্য শিশুটি পরিবারের সদস্যদের জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ১৪ অক্টোবর বিকালে গ্রামবাসী আব্দুল আজিজকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আব্দুল আজিজ দুলাল অপকর্মের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা ১৪ অক্টোবর রাতে সরিষাবাড়ী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু মো. ফজলুল করীম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টায় এক দিনমজুর আটক

আপডেট সময় ১০:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০