ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন জামালপুরে

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জামালপুর জেলা বিএনপির মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের অমানবিক ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। ৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক গাউছুল আজম শাহীন, জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা বেগম, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মো. আব্দুস সোবাহান, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জামালপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদসহ মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, মৎস্যজীবীদল ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। সঠিক বিচার না হওয়ায় ধর্ষকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। ধর্ষকদের দৌরাত্ম্য কঠিন বিচারের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে বক্তারা তাদের দাবি। তারা ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন জামালপুরে

আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০