ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চার্জে দিয়ে ফোনসেটে ইন্টারনেটে মগ্ন যুবকের বজ্রপাতে মৃত্যু নাওভাঙ্গা চরে

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বৃষ্টি ও বজ্রবৃষ্টির সময় নিজের অ্যান্ড্রয়েড ফোনসেট চার্জে দিয়ে ইন্টারনেট ব্রাউজিংয়ে মগ্ন ছিল দরিদ্র রাজমিস্ত্রি রাব্বী (১৭) নামের এক যুবক। এ সময় আকস্মিক বজ্রপাতে কেড়ে নিয়েছে তার প্রাণ। ১ অক্টোবর বিকেলে জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা চরের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সে স্থানীয় দরিদ্র মো. ফজলুল হকের ছেলে।

একই সময় ব্রহ্মপুত্র নদের জঙ্গলদি চরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত কৃষক ওয়াজিদকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাব্বীর পরিবার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর বেলা ৩টার দিকে জামালপুর শহরে মুষলধারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছিল। এ সময় শহরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা চরের দরিদ্র রাজমিস্ত্রি রাব্বী নিজ ঘরে তার অ্যান্ড্রয়েড ফোনসেট চার্জে দিয়ে ইন্টারনেট ব্রাউজিং করছিল। বেলা সোয়া ৩টার দিকে আকস্মিক তাদের ঘরের ওপর বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্রতায় রাব্বী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে রাব্বীর মৃত্যুর ঘটনায় তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে একই সময়ে ব্রহ্মপুত্র চরের জঙ্গলদি এলাকায় নিজেদের ক্ষেতে বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ওয়াজিদ (৩০) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মো. বাদশার ছেলে তিনি।

জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মোহাম্মদ মাহফুজুর রহমান এ প্রতিবেদককে জানান, বজ্রপাতে গুরুতর আহত যুবক রাব্বীকে হাসপাতালে আনার পথেই হয়তো মারা গেছে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বজ্রপাতে গুরুতর আহত কৃষক ওয়াজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

চার্জে দিয়ে ফোনসেটে ইন্টারনেটে মগ্ন যুবকের বজ্রপাতে মৃত্যু নাওভাঙ্গা চরে

আপডেট সময় ০৮:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০