ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারতে ফের খুলে দেওয়া হলো তাজমহল

তাজ মহল

তাজমহল

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বখ্যাত আগ্রার তাজমহল ২১ সেপ্টেম্বর দর্শকদের জন্য ফের খুলে দেওয়া হয়েছে। দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যেই অর্থনীতির চাকা সচল করার স্বার্থে এটি খুলে দেওয়া হলো।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলা অব্যাহত থাকায় এদিক থেকে বিশ্বে সর্বোচ্চ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রকে অতিক্রম করার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। খবর এএফপি’র।

একশ’ ৩ কোটি জনসংখ্যার দেশ ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে প্রতিদিন নতুন করে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং সহস্রাধিক লোক প্রাণ হারাচ্ছে।

মার্চে কঠোর লকডাউন আরোপের পর কোটি কোটি মানুষের জীবিকানির্বাহের উপায় ভেঙ্গে পড়লেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য দেশকে অনুসরণ করতে অনাগ্রহ দেখান।

তবে সাম্প্রতিক মাসগুলোতে তার সরকার বিভিন্ন মার্কেট ও রেস্তোরা খুলে দেওয়ার পাশাপাশি ট্রেন, অভ্যন্তরিণ ফ্লাইট চলাচলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করেছে। এসবের ধারাবাহিকতায় এখন মোদি সরকার দর্শকদের জন্য তাজমহল খুলে দিলো।

ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়াদিল্লীর দক্ষিণের আগ্রা নগরীতে বিশ্ববিখ্যাত এ সমাধিস্তম্ভ অবস্থিত। এটি শ্বেত পাথর দিয়ে তৈরি। প্রতি বছর প্রায় ৭০ লাখ লোক তাজমহল পরিদর্শন করেন। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকেই এটি বন্ধ রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারতে ফের খুলে দেওয়া হলো তাজমহল

আপডেট সময় ০৭:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০