ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে তিন মাদক কারবারি আটক

আটক তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর দুপুরে ইসলামপুর পৌর এলাকার তেঘুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ইসলামপুর পৌর এলাকার তেঘুরিয়া গ্রাম অভিযান চালায়। এ সময় মেলান্দহ উপজেলার ভালুকা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আল আমিন (৩০), মৃত বাদশার ছেলে ভুটু মিয়া (৩৫) ও বয়ড়াডাঙ্গা গ্রামের মৃত-হাছেন আলীর ছেলে আব্দুস ছালামকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বিকালেই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে তিন মাদক কারবারি আটক

আপডেট সময় ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০