ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

সরিষাবাড়ী স্বপ্ননীল পার্কে বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা দেন চিকিৎসক সোহেব আহম্মেদ রবিন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সোহেব আহম্মেদ রবিনের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর দিনব্যাপী উপজেলার পৌর এলাকায় স্বপ্ননীল পার্কে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসক সোহেব আহম্মেদ রবিন জানান, ২০১৪ সাল থেকে তিনি নিজ উদ্যোগে- ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট হাসপাতাল এবং দুঃস্থ এইড বাংলাদেশ সোসাইটি, জামালপুরের সহযোগিতায় গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর সরিষাবাড়ী পৌর এলাকায় স্বপ্ননীল পার্কে প্রায় ৫ শতাধিক অসহায় লোকদের চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে প্রায় দুই শতাধিক নারী পুরুষ যাদের চোখে ছানি পড়েছে তাদেরকেও বিনামূল্যে অপারেশন করানো হবে বলে চিকিৎসক রবিন জানান।

এ সময় চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ছাইফুল ইসলাম, টেকনিশিয়ান নুরুন্নাহার সিমু, সিনিয়র অটমেটিক সূবর্ণা আক্তার তিশা, চক্ষু ক্যাম্পিং ম্যানেজমেন্ট কর্মকর্তা মনির হোসেন, মমিনুর রহমান, মিথিলা আক্তার, স্বপ্ননীল পার্কের ব্যবস্থাপনা পরিচালক রহুল আমিন সেলিম, প্রভাষক খায়রুল আলম শ্যামল, শহিদুল্লাহ শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০