ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

রৌমারীতে র‌্যাবের অভিযানে ৬০০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আটক মাদক কারবারি মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার জন্তির কান্দা এলাকা হতে ৬০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ১৪ সেপ্টেম্বর বিকেল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি হলেন- রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত বাবুর উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৪২)

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ১৪ সেপ্টেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জন্তির কান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার দেওয়ানগঞ্জ-রৌমারীগামী সড়কে মেসার্স রুনা মটরস এন্ড অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রৌমারীতে র‌্যাবের অভিযানে ৬০০টি ইয়াবাসহ এক কারবারি আটক

আপডেট সময় ১১:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০