ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ ছাত্র আহত, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ ছাত্র গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ম শ্রেণির ছাত্ররা ১৭ সেপ্টেম্বর ক্লাস বর্জন করেছে। ১৬ সেপ্টেম্বর ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি জুলফিকার রহমান সাঈদ জানান, ১৬ সেপ্টেম্বর গণিতের শিক্ষক আব্দুর রহিম ১০ম শ্রেণির বিজ্ঞান পড়াতে গিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে। এতে গুরুতর আহত রফিকুল ইসলামসহ ১০ শিক্ষার্থী আহত হয়। এরই প্রতিবাদে ১৭ সেপ্টেম্বর ওই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থীরা স্কুল বর্জন করেছে বলে জানা গেছে।

১৭ সেপ্টেম্বর সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক আলতাফুর রহমান ও শরীরচর্চা শিক্ষক আলমগীর হোসাইন বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন।

অভিযুক্ত শিক্ষক রফিকুল জানান, শিক্ষার্থীরা পড়া না পাওয়ায় তাদের দু’-একটি করে বেত্রাঘাত করা হয়েছে। এতে কেউ অসুস্থ হলে আমার কিছু করার নেই। শিক্ষক হিসেবে এটা কি আমি পারি না ?

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ করেন।

এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন

ইসলামপুরে শিক্ষকের বেত্রাঘাতে ১০ ছাত্র আহত, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

আপডেট সময় ০৭:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮