ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

৯ লাখ ছাড়িয়েছে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। ৯ সেপ্টেম্বর রাতে এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে বিশ্বব্যাপী মোট ৯ লাখ ৫২ জন প্রাণ হারিয়েছে এবং ২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৬৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে করা এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের দেশগুলোতে মোট ৩ লাখ ৩৪০ জন কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছে। এর পরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে ২ লাখ ১৯ হাজার ৬১৬ জন করোনায় মারা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

৯ লাখ ছাড়িয়েছে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা

আপডেট সময় ০১:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০