ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

করোনার ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টার কথা স্বীকার ট্রাম্পের

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, করোনা ভাইরাসের ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টা তিনি করেছেন।

অভিজ্ঞ ও প্রবীণ মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া এক অডিও সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। ৯ সেপ্টেম্বর অডিও রেকডির্ংটি প্রকাশ করা হয়।

মহামারি শুরুর দিকে ১৯ মার্চ ট্রাম্প ওই সাক্ষাতকারে বলেন, আমি সবসময়ই এটিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছি।

উডওয়ার্ডের সাথে কথোপকথনকালে ট্রাম্প আরো বলেন, আমি এখনও করোনার ভয়াবহতা খাটো করার চেষ্টা করছি। কারণ আমি আতংক সৃষ্টি করতে চাই না।

আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ হতে যাওয়া ‘রেইজ’ নামক গ্রন্থের পর্যালোচনা সূত্রে রেকর্ডকৃত কথোপকথনটি সিএনএন প্রকাশ করে।

উডওয়ার্ডের সাথে গত ৭ ফেব্রুয়ারি অপর এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছিলেন, ভাইরাস বাতাসে মিলিয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র আট সপ্তাহ বাকী। এই সাক্ষাতকার ট্রাম্পের ওপর নতুন চাপ তৈরি করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে সবকটি জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে রয়েছেন। অধিকাংশ ভোটার মনে করছেন, ট্রাম্প করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বইটির নিন্দা করে বলেন, এটি আরেকটি গুরুতর রাজনৈতিক কাজ।

তিনি আরও বলেন, করোনাকে খাটো করে দেখিয়েছেন কারণ তিনি চাননি লোকজন ভয় পাক।

এদিকে ‘রেইজ’ নামক বইটি ডেমোক্রেটদের হাতে নতুন অস্ত্র তুলে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ উডওয়ার্ডের সাথে সাক্ষাতকার কালে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি শুরুতেই বুঝতে পেরেছিলেন সাধারণ ফ্লু’র চেয়ে করোনা অনেক বেশি ভয়াবহ হবে।

কিন্তু চলতি বছরের শুরুতে ট্রাম্প বারবার জনগণের উদ্দেশ্যে বলেছেন, ভাইরাসটি খুব একটা ভয়ংকর হবে না। এটি নিজে নিজেই চলে যাবে।

এ প্রসঙ্গে জো বাইডেন মিশিগানে প্রচারণাকালে বলেছেন, ট্রাম্প জানতেন করোনা কতোটুকু ভয়াবহ হবে। অথচ তিনি আমেরিকানদের মিথ্যে বলেছেন। তিনি জেনে বুঝে ইচ্ছেকৃতভাবে মিথ্যে বলেছেন। বাইডেন তাকে অপরাধী হিসেবে বর্ণনা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

করোনার ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টার কথা স্বীকার ট্রাম্পের

আপডেট সময় ০১:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০