ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০৬৫ জনের

বাংলারচিঠিডটকম ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৫ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৭০ হাজার ৬২৬ জন। ৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬৩২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ লাখ ১৩ হাজার ৮১১। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ হাজার ৬৪২ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৬ হাজার ২৭৬ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ৭৪৮ জন, কর্ণাটকে ৬ হাজার ২৯৮ জন, দিল্লিতে ৪ হাজার ৫৩৮ জন এবং অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৩৪৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ১০৬৫ জনের

আপডেট সময় ১২:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০