ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের শিখন কর্মশালা

শিখন কর্মশালায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জর্জ সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলতি বছরের ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে জামালপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জেলার ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলায় ১ হাজার ৭২৩ পরিবারের মাঝে টাকা ও হাইজিন কিটস বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রমের সফলতা, বাধা এবং অর্জিত অভিজ্ঞতার ওপর ১ সেপ্টেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয় শিখন কর্মশালা।

স্টার্ট ফান্ড ও ইউকে এইড এর আর্থিক সহায়তায় জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ৪৫দিনের কার্যক্রম বাস্তবায়ন শেষে অনুষ্ঠিত শিখন কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমীন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস, স্বেচ্ছাসেবক রুমি আক্তার, উপকারভোগী মিন্টু মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

পরপর তিনবার বন্যা ও চলামান কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে ১ হাজার ৭২৩ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে। ইসলামপুরে ১ হাজার ৭০ এবং মাদারগঞ্জে ৬৫৩টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাচিত করা হয়। প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুঁড়া সাবান, ৮ টুকরা কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ, দুটি লিফলেট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদী জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা অনুদান প্রদান করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের শিখন কর্মশালা

আপডেট সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০