ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে ইউপি সদস্যসহ দুই জনের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন মারা গেছে। নিহতরা হলেন- ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫৬) এবং রিয়াজুল (৬২)। এ ঘটনায় জয়নাল আবেদিনের মৃত্যু সংবাদ পেয়ে তার মা জয়নবী বেগম (৯০) ছেলে হারানোর শোকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। ২৬ আগস্ট সকালে উপজেলার পশ্চিম রাজনগর গ্রামে এ ঘটনার পর নিহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু বরণ করেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, নালিতাবাড়ীর শেষ সীমানা পশ্চিম রাজনগর লাগোয়া পাশর্^বর্তী ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের আবাদি জমি নিয়ে স্থানীয় জিয়াউল ও ইয়াদ আলীর সমর্থকদের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বুধবার সকালে জিয়াউলের দখলে থাকা জমিতে তিনি ও তার অনুসারীরা চলতি রোপা-আমন ধানের চারা রোপন করছিল। এসময় প্রতিপক্ষ ইয়াদ আলী ও তার অনুসারীরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় জিয়াউলদের উপর। এ ঘটনায় উভয় পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের কয়েকজন আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় জিয়াউলের মামা ও ঝিনাইগাতীর গৌরিপুর ইউপি সদস্য জয়নাল আবেদিন (৫৮) এবং ইয়াদ আলীর ছোট ভাই রিয়াজুলকে (৬৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দু’জনের মৃত্যু হয়।

এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদিনের মৃত্যুর খবর পেয়ে তার বৃদ্ধা মা ছেলের মৃত্যু শোক সইতে না পেরে নিজ বাড়িতে মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধে ইউপি সদস্যসহ দুই জনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০