ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ইরানে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান ২৪ আগস্ট ইরানে পৌঁছেছেন। তেহরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে আন্তরিক সহযোগিতার লক্ষ্যে তিনি এ সফরে যান। খবর এএফপি’র।

খবরে বলা হয়, রাফায়েল মারিয়ানো গ্রোসির ২৫ আগস্ট ইরানের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। গত বছর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তার প্রথম ইরান সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং দেশটির পরমাণু সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে আলোচনায় দু’টি পারমাণবিক কেন্দ্রে আইএইএ’র প্রবেশের জন্য তিনি চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

২২ আগস্ট এক বিবৃতিতে গ্রোসি বলেন, ইরানে পরমাণু সংস্থার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উঠা বিভিন্ন প্রশ্নের নিরসন এবং বিশেষ করে দেশটির পারমাণবিক কেন্দ্রে প্রবেশের বিষয়টি সমাধানে সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন হবে তেহরানে আমার বৈঠকের প্রধান লক্ষ্য।

ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বজায় রাখার ব্যাপারে ওয়াশিংটনের প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার মধ্যে তিনি এ সফরে এলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান

আপডেট সময় ০১:৪৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০