ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে র‌্যাবের অভিযানে টাপেন্টা বড়িসহ ২ মাদক কারবারি আটক

র‌্যাবের অভিযানে আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার জোকারপাড়া থেকে ৩৯টি টাপেন্টা বড়িসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। ৭ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন জোকারপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. দৌলত শেখ (৩১) ও মৃত খেজুর উদ্দিন শেখের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৯)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের কেন্দুয়া কালিবাড়ী-হাসিল বটতলা সড়কে স্থানীয় সিরাজুল ইসলামের বসতবাড়ির পশ্চিম পাশে রাস্তা থেকে মাদক কারবারি দৌলত শেখ ও সিরাজুল ইসলামকে আটক করা হয়।

আটক মাদক কারবারিদের কাছ থেকে ৩৯টি টাপেন্টা ১০০ মিলিগ্রাম বড়ি এবং একটি মোবাইল সেট উদ্ধারের পর জব্দ করা হয়। টাপেন্টাগুলোর আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা মাত্র।

আটকদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে র‌্যাবের অভিযানে টাপেন্টা বড়িসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০