ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে ইব্রাহিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ আগস্ট সকালে চর আমখাওয়া ইউনিয়নের পশ্চিম কামারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃগী রোগ ছিল।

ইব্রাহিম ওই গ্রামের আব্দুল বারেক আলীর ছেলে।

জানা গেছে, ইব্রাহিম ৬ আগস্ট সকাল ১১টার দিকে তাদের বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যান। এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হোন তিনি। অনেক খোঁজাখুজিঁর পর বাড়ির পাশে বিলের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। পানিতে ডুবে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

ইব্রাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, তার মৃগী রোগ ছিল এবং তিনি সাঁতার জানতেন না। গোসলের এক পর্যায়ে মৃগী রোগ ওঠে পানিতে পড়ে গিয়ে ইব্রাহিমের মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। ৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত ইব্রাহিমকে দাফন করা হয়।

চর আমখাওয়া ইউপি সদস্য হাফেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

আপডেট সময় ০৯:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০