সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই কলেজের নৈশ প্রহরী আনোয়ার হোসেনের ছেলে। ৫ আগস্ট সকালে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-পোড়াগাঁও হাজী নূরুল হক মৈত্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কলেজের সামনের সড়ক পার হচ্ছিল সোহান। এসময় বারমারী বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সোহান। এ ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী নন্নী-বারমারী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলার চিঠি ডেস্ক : 



















