ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

শেরপুরে এএসপির স্ত্রী ও ট্রাফিক পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর পুলিশ বিভাগের একজন এএসপির স্ত্রী ও ট্রাফিক পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩১২ জন করোনা শনাক্ত হলেন। ৩০ জুলাই রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের ফলাফল উদ্বৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা করোনা ফোকাল পার্সন চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক জানান, আক্রান্তরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। মোট ৩৩টি নমুনা পরীক্ষায় ওই চারজন করোনা শনাক্ত হন। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৯ জন। আর মৃত্যু হয়েছে চারজনের।

বর্তমানে ৩৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে কেউ জেলা সদর হাসপাতালে বা কেউ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এখন পর্যন্ত জেলা থেকে করোনার মোট নমুনা সংগ্রহ হয়েছে চার হাজার ৪৭৬টি। আর ফলাফল পাওয়া গেছে চার হাজার ৩৭৪টি। অন্যদিকে অপেক্ষমান রয়েছে ১০২টি নমুনার ফলাফল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শেরপুরে এএসপির স্ত্রী ও ট্রাফিক পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত

আপডেট সময় ০১:২৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০