ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কের কান্দির গ্রাম এলাকায় ধসে যাওয়া সড়ক সংস্কার করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ এলজিডির অধীন গুরুত্বপূর্ণ দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়কে দ্বিতীয় দফায় বন্যার পানির ¯্রােতে ধসে যাওয়া সড়ক সংস্কার করেছেন বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল।

দ্বিতীয় দফা বন্যায় ব্যস্ততম সড়কটি ধসে পড়ায় রাজিবপুর-দেওয়ানগঞ্জ-জামালপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছিল পথচারীসহ উপজেলা ৪টি ইউনিয়ন ও পার্শ্ববর্তী রাজিবপুরগামী যাত্রীরা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও যমুনার পানি বাড়ার কারণে সড়কের উপর দিয়ে স্রোত বয়ে যাওয়ায় সড়কটির ওই অংশটি ধসে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

গত ২০ জুলাই বিভিন্ন খবরের কাগজে সংবাদটি প্রকাশিত হলে, ২৫ জুলাই থেকে বাহাদুরাবাদ ইউনিয়নে কান্দির গ্রাম নামক স্থানে ধসে যাওয়া সড়ক চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল নিজ অর্থায়নে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে জিও ব্যাগ ও বালু ফেলে সড়কটি সংস্কার করেন। এতে স্বস্তি ফিরে এসেছে চারটি ইউনিয়নবাসীসহ পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলাবাসীদের।

ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল বলেন, এলজিডির অধীনস্থ দেওয়ানগঞ্জ রাজিবপুর সড়কের কান্দির গ্রাম নামক স্থানে বন্যার পানির স্রোতে ধসে যাওয়া সড়কটি সংস্কার না করায় উপজেলা চারটি ইউনিয়নসহ রাজিবপুরবাসীর যাতায়াত বন্ধ হয়ে ছিল। উপজেলা প্রকৌশলীকে অবগত করার পরেও সমস্যা সমাধান না হওয়ায় জনসাধারণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে ধসে যাওয়া সড়কটি আমি সংস্কার করলাম। সংস্কার না হলে, আসন্ন ঈদুল আজহা যানবাহন চলাচল বন্ধ থাকতো। এতে আরও দুর্ভোগে পরত মানুষ। দুর্ভোগ এরাতেই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জ-রাজিবপুর সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান

আপডেট সময় ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০