ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বন্যার পানিতে ডুবে নিহত পলাশ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় বন্যার পানিতে ডুবে পলাশ মিয়া (২১) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ২৫ জুলাই সকালে স্থানীয় বিড়নের ঘাট ব্রিজপাড় এলাকায় ভোগাইয়ের শাখা নদীর পানির নিচ থেকে এলাকাবাসীর সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পলাশ ২৪ জুলাই বেলা ১২টার দিকে ওই ব্রিজপাড়ে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ১৮ ঘন্টা পর ২৫ জুলাই তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পলাশ উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা উত্তরপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৪ জুলাই জুমার নামাজের আগে পলাশ অনেকের সাথে গোসলের জন্য বিড়নের ঘাট ব্রিজপাড়ে যায়। গোসল শেষে সবাই যার যার মতো বাড়ি ফিরে গেলেও পলাশ সকলের অজান্তে পানিতে ডুবে নিখোঁজ হয়। সন্ধ্যা হয়ে এলেও পলাশ বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাকে কোথাও না পেয়ে ২৫ জুলাই সকালে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় পলাশের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসঙ্গত, শেরপুরে এ নিয়ে বন্যার পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হলো।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেরপুরে নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০