ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

নকলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

শফিউল আলাম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগীতে বন্যার পানিতে ডুবে লাভলু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী শেরপুর সদর উপজেলার তারাকান্দি গ্রামের আব্বাছ আলীর ছেলে।

চার বন্ধু মিলে ২৪ জুলাই বিকেলে বন্যার পানি দেখতে এসে নদীতে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

অপরদিকে উপজেলার বাউসা এলাকার জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি সাপের কামড়ে আহত হয়ে ময়ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই ভোর ৬টার দিকে মারা যান। তিনি বাউসা এলাকার হুরমুজ আলীর ছেলে।

এদিকে ২৫ জুলাই ভোরে উরফা ইউনিয়নের বিরনের ঘাট এলাকায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ায় পলাশ (২১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি বারমাইসা এলাকার হুরমুজ আলীর ছেলে।

জানা যায়, পলাশ ২৪ জুলাই দুপুরে বিরনের ঘাটে গোসল করতে যান। পরে সেখান থেকে তিনি নিখোঁজ হন। ২৫ জুলাই ভোরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০