ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

সরিষাবাড়ীতে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক মাদক কারবারি কামাল হোসেন। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে ফেনসিডিলসহ কামাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। ১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের সরিষাবাড়ী-ভুঁয়াপুর প্রধান সড়ক থেকে তিন বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

মাদক কারবারি কামাল উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দার পাড়া গ্রামের মৃত এফাজ উদ্দিনের ছেলে।

তারাকান্দি তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামাল হোসেন উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাতে পুলিশ এক অভিযান চালিয়ে পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের প্রধান সড়ক থেকে ফেনসিডিল বিক্রয়ের সময় তিন বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খান বলেন, তিন বোতল ফেনসিডিলসহ আটক কামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৩ সেপ্টেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

সরিষাবাড়ীতে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮