ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে কোচিং সেন্টারের শিক্ষকসহ নতুন ১৪ জনের করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মেরিন প্রকৌশলী, র‌্যাব ও পুলিশ সদস্য, কোচিং সেন্টারের শিক্ষক ও শিশুসহ জামালপুর জেলায় ১৪ জুলাই নতুন করে আরও ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, তিনজন নারী ও ছয় বছর বয়সের এক ছেলেশিশু রয়েছে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৪ জুলাই ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে জেলার সরিষাবাড়ী ও বকশীগঞ্জ উপজেলায় একজন করে, মেলান্দহে তিনজন, মাদারগঞ্জে দু’জন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন সাতজন।

জামালপুর সদরে নতুন করে করোনায় আক্রান্ত সাতজনের সবাই জামালপুর পৌরসভার বাসিন্দা। তাদের মধ্যে পৌরসভার বেলটিয়ায় একজন র‌্যাব সদস্য, মিয়াপাড়ায় একজন আইনজীবী, আমলাপাড়ায় ক্যাডেট কোচিং সেন্টারের একজন শিক্ষক, উপজেলা ভূমি অফিসের একজন কর্মচারী, লিচুতলা, পাথালিয়া ও হাটচন্দ্রা এলাকায় তিন যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলার মাদারগঞ্জ উপজেলায় আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা হাসপাতালের স্টাফ নার্সের ছয় বছর বয়সের ছেলে ও ষাটোর্ধ মা করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়া জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই এলাকায় আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা এক ব্যক্তির মেরিন প্রকৌশলী ছোটভাই ও আরেক ভাইয়ের স্ত্রী, জেলার বকশীগঞ্জে কামালের বাত্তি পুলিশ তদন্ত কেন্দ্রের একজন পুলিশ সদস্য ও সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় একজন কৃষি ব্যাংক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, করোনায় নতুন করে আক্রান্ত ব্যক্তিরাসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৭৫৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫৩৫ জন এবং মারা গেছেন ১১ জন। বর্তমানে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন এবং ১৮৫ জন রয়েছেন হোম আইসোলেশনে চিকিৎসাধীন ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কোচিং সেন্টারের শিক্ষকসহ নতুন ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট সময় ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০