ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

মাদারগঞ্জে চাল বিক্রির অনিয়ম জানতে চাওয়ায় এক সাংবাদিক লাঞ্ছিত

মাদারগঞ্জ প্রতিনিধি॥
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিতরণের অনিয়মের খোঁজ নিতে গিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ্ নির্যাতনের শিকার হয়েছেন। ১১ সেপ্টেম্বর বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা আতাউর রহমানের দোকানে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওই সাংবাদিককে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ্ দৈনিক আজকালের খবর পত্রিকার মাদারগঞ্জ প্রতিনিধি, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চরপাকেরদহ ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ ১১ সেপ্টেম্বর বিকেলে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে ১০ টাকা কেজি চালের ডিলার আতাউর রহমানের দোকানে যান। এ সময় তিনি ট্যাগ অফিসার সাদিকুল ইসলামের মাধ্যমে গত দু’দিনের চাল বিতরণের হিসাব জানতে চান। কিন্তু সাংবাদিক দেখেই ডিলার আতাউর রহমান উত্তেজিত হন। একপর্যায়ে ডিলারের নির্দেশে তারই অনুসারী কয়েকজন যুবক সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহকে শারীরিকভাবে নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করায়।

এদিকে সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহর উপর হামলার ঘটনায় স্থানীয় ডিলার আতাউর রহমানকে অবরূদ্ধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মাদারগঞ্জ উপজেলার যুবলীগের সকল নেতা-কর্মী এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের বিচার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

মাদারগঞ্জে চাল বিক্রির অনিয়ম জানতে চাওয়ায় এক সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় ০৯:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮