ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নালিতাবাড়ীতে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু, করোনা নমুনা সংগ্রহ ছাড়াই দাফন

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মফিজুল ইসলাম (৩২)। ১৫ জুন দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আর রাতে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয়রা বলছেন, করোনা উপসর্গ নিয়ে মফিজুলের মৃত্যু হলেও স্বাস্থ্য বিভাগের কেউ তার নমুনা সংগ্রহ করেনি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রেহমা সারোয়াত গণমাধ্যমকর্মীদের জানান, ওই যুবকের নাম ঠিকানা জানা না থাকায় তার করোনা নমুনা সংগ্রহ করা যায়নি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মফিজুল ইসলাম ঢাকায় শ্রমিকের কাজ করত। বেশ কয়েক দিন আগে সে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নিয়ে নিজ বাড়িতে আসেন। পরে স্বজনরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। কিন্তু ওই যুবক নমুনা পরীক্ষায় না করে হালুয়াঘাটে থাকা তার খালার বাড়িতে চলে যান। একপর্যায়ে তার খালাও জ্বরে আক্রান্ত হন। গত দুইদিন আগে আবারও নিজ বাড়ি চলে আসে মফিজুল। এক পর্যায়ে ১৫ জুন দুপুরে তার মৃত্যু হয়।

পরে রাত আটটায় পরিবারের লোকজন গোজাকুড়া নতুন কবরস্থানে মফিজুলের দাফন সম্পন্ন করে।

জানা গেছে, মফিজুলের স্ত্রীও জ্বরে আক্রান্ত হয়েছেন।

মফিজুল করোনা আক্রান্ত ছিলেন না দাবি করে সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রৌউফ বলেন, ওই যুবক অসুস্থ অবস্থায় ময়মনসিংহ, হালুয়াঘাটসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই যুবকের দাফন সম্পন্ন হয়ে যাওয়ায় তার আর করোনার নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তবে অতি দ্রুত সময়ের মধ্যে মফিজুলের পরিবারের সদস্যদের করোনা নমুনা সংগ্রহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু, করোনা নমুনা সংগ্রহ ছাড়াই দাফন

আপডেট সময় ১০:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০