ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর ও শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে আটক মাদক কারবারি মো. রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর ও শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৮০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। র‌্যাবের আভিযানিক দল ৩১ মে অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৩১ মে দুপুর পৌনে দুটার দিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের ছিনু মিয়ার বসতবাড়ির দক্ষিণ পাশের পাঁকা রাস্তা থেকে হাতেনাতে মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে (৩০) আটক করা হয়। তিনি উপজেলার চরভবসুর পূর্বপাড়া গ্রামের মো. মক্কর আলীর ছেলে।

আটক মাদক কারবারির কাছ থেকে ২৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা মাত্র।

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে আটক মাদক কারবারি মো. কায়েস আহম্মেদ। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৩১ মে রাত সোয়া আটটার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই বাজারে মোতালেব হোসেন বাবুলের ওষুধের দোকানের সামনে রাস্তা থেকে হাতেনাতে মাদক কারবারি মো. কায়েস আহম্মেদকে (৪০) আটক করা হয়। তিনি ঝিনাইগাতী বাজার এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

আটক মাদক কারবারির কাছ থেকে ১৫৪টি ইয়াবা বড়ি, দুটি মোবাইল সেট ও নগদ ৫৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ২০০ টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

জামালপুর ও শেরপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

আপডেট সময় ০২:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০