ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু!

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। ৩০ মে ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ওই যুবকের বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে।

ওই যুবক নারায়ণগঞ্জ শহরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ দিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন।

জানা গেছে, কয়েকদিন থেকে জ্বর, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন তিনি। হঠাৎ বেশি অসুস্থ হলে বাড়িতে ফিরে আসেন ওই যুবক এবং ২৮ মে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি আরও অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন উপজেলা হাসপাতালের চিকিৎসকরা।

কিন্তু ওই যুবকের পরিবার তাকে জামালপুরে না নিয়ে বাড়িতেই রেখে দেন। ৩০ মে ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

এদিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের ১০ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী এ তথ্য নিশ্চিত করে জানান, ধর্মীয় রীতি মেনে স্বল্প পরিসরে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু!

আপডেট সময় ০৫:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০