ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নালিতাবাড়ীতে মাতালের ছুরিকাঘাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কৃষক খুন

বিক্ষুব্ধ জনতার হাতে গণপিটুনির শিকার তিন ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাতালদের ছুরিকাঘাতে এক কৃষক খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুনীল মারাক। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ২০ মে রাতে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের কালাপানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ খুনের ঘটনায় অভিযুক্ত তিন মাতালকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের কৃষক সুনীল মারাক স্ত্রী, সন্তান ও মেয়ের জামাইকে নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকায় বোরো ধান কেটে ভ্যান বোঝাই করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিকে থেকে আসা মদ্যপ তিন মোটরসাইকেলআরোহী ভ্যানটির সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়।

এ সময় মাতাল ওই তিন ব্যক্তি সুনীলের স্ত্রী দীবাশ মারাককে মারধর শুরু করে। এ ঘটনায় সুনীল তার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে যায়। পরে মাতালরা সুনীলের উপর হামলে পড়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুনীল ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ওই তিন মাতালকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

হামলাকারীরা হচ্ছে স্বপন, পিরেন্দ্র সাংমা ও অন্যজন অজ্ঞান থাকায় তার নাম জানা যায়নি।

এদের মধ্যে স্বপনের বাড়ি জামালপুর জেলায় ও পিরেন্দ্র সাংমা নেত্রকোনার ধোবাউরার মুন্সিরহাট এলাকার বাসিন্দা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে মাতালের ছুরিকাঘাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের কৃষক খুন

আপডেট সময় ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০