ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের মানবিক সহায়তা অব্যাহত

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলমের পক্ষে দরিদ্রদের কাছে ত্রাণ পৌঁছে দেন আওয়ামী লীগ নেতা মো. ইনামুল হক সোহেল। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলমের পক্ষ থেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিরতণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০ মে বিকেলেও কর্মহীন ১০০ জন নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, ২০ মে বিকেলে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী, কাশিনাতপুর, নাথেরপাড়, কুড়ালিয়াপটল, ঘোয়ালবাতান,ও কুমারপাড়া বাউসী বাজার, পঞ্চপীর ও গজারিয়া এলাকায় ১০০ কর্মহীন অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট সেমাই দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলমের পক্ষে আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মো. ইনামুল হক সোহেল এ সব ত্রাণ বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলমের পক্ষে দরিদ্রদের কাছে ত্রাণ পৌঁছে দেন আওয়ামী লীগ নেতা মো. মনির উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

আওয়ামী লীগ নেতা ইনামুল হক সোহেল জানান, করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে থেকেই প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলম তার নিজ এলাকা সরিষাবাড়ীতে কর্মহীন দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন। অসহায় মানুষেরা যাতে অনাহারে না থাকেন সেটি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০ মে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে ১৯ মে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলমের পক্ষে পৌরসভার বাউসি বাজার, গজারিয়া, পঞ্চপীরসহ বিভিন্ন এলাকায় ১০০ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ এস এম খুরশিদ উল আলম করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত এ উপজেলায় এক হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের মানবিক সহায়তা অব্যাহত

আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০