ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সরিষাবাড়ীতে ৩ শতাধিক পরিবার পেল আওয়ামী লীগ নেতার খাদ্য সামগ্রী

অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, দিন মজুর ও নিম্মআয়ের ৩ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পোগলদিঘা মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন।

১১ মে সকালে পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে ১৫টি গ্রামের তিন শতাধিক অসহায় পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ প্যাকেট সেমাই।

এসময় আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল গণি, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহসেনা খাতুন, তারাকান্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রমুখ।

আবুল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য নির্দেশনায় ব্যক্তিগতভাবে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে আসছি। ইতোপূর্বে দুঃস্থদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সরিষাবাড়ীতে ৩ শতাধিক পরিবার পেল আওয়ামী লীগ নেতার খাদ্য সামগ্রী

আপডেট সময় ০৪:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০