ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী

নকলায় প্রান্তিক কৃষকের ভুট্টার মোচা তুলে দিলেন জেলা পুলিশ

প্রান্তিক কৃষক মোখছেদুল আলমের ৫০ শতক জমিতে ভুট্টার মোচা তুলে দেন শেরপুর জেলা পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার বন্দটেকি গ্রামের প্রান্তিক কৃষক মোখছেদুল আলমের ৫০ শতক জমিতে ভুট্টার মোচা পরিপক্ক হলেও করোনা প্রভাবের কারণে শ্রমিক সংকট পড়ায় এবং শ্রমিকে টাকা জোগাড় করতে না পারায় অসহায় হয়ে পড়েছিলেন তিনি। তার এই অসহায়ত্বের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা পুলিশ।

‘মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্খা লিখা থাকে’ এ শ্লোগানকে সামনে রেখে ৯ মে সকালে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলামের নেতৃত্বের নকলা থানা ও চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই কৃষকের ৫০ শতক জমির ভুট্টার মোচা তুলে বাড়িতে পৌঁছে দিলেন।

এ সময় নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমানের মাধ্যমে কৃষক মোখছেদুল আলমের অসহায়ত্বের কথা জানতে পেরে পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম স্যারের নির্দেশে কৃষক মোখছেদুলের ৫০ শতক জমির ভুট্টার মোচা তুলে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, পুলিশ জনগণের বন্ধু। করোনা বিপদকালীন সময়ে শেরপুর জেলা পুলিশ কৃষক, হতদরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে।

এ ব্যাপারে কৃষক মোখছেদুল আলম জানান, করোনায় লকডাউনের কারণে শ্রমিকের টাকা যোগাড় করতে না পারায় ভেবেছিলেন ভুট্টার আবাদ আর ঘরে তুলতে পারবনা। কিন্তু পুলিশের এমন সহযোগিতা পেয়ে আমার পুরো পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নকলায় প্রান্তিক কৃষকের ভুট্টার মোচা তুলে দিলেন জেলা পুলিশ

আপডেট সময় ১১:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০