ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

শেরপুরে পারিবারিক কলহে স্বামীর দা’য়ের কুপে স্ত্রীর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে স্বামী। নিহতের নাম রোকেয়া ওরফে কাঞ্চন বেগম। ৬ মে শেষ রাতের দিকে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী আবুল কাশেমকে আটক করেছে।

পুলিশ জানায়, আবুল কাশেম কয়েক বছর আগে ঢাকাতে কাঁচামালের ব্যবসা করতো। কিছু দিন যাবৎ কাজ না করে বাড়িতে বেকার জীবনযাপন করছিল সে। এসব বিষয় নিয়ে প্রায়ই স্বামী আবুল কাশেমের সাথে রোকেয়ার বিবাদ লেগেই থাকতো। আজ সেহেরি শেষে আবারও দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবুল কাশেম দা দিয়ে স্ত্রী রোকেয়াকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলপুরে মারা যায় রোকেয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কাশেমকে আটক করা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস

শেরপুরে পারিবারিক কলহে স্বামীর দা’য়ের কুপে স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৫:৫২:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০