ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে শিশুসহ আরো দু’জন করোনায় আক্রান্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শিশুসহ আরো দু’জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ৯ এপ্রিল রাতে সিভিল সার্জন আনোয়ারুর রউফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এদের একজন শ্রীবরদী শহরের সাতানীপাড়া মহল্লার ১০ বছর বয়সী শিশু। অপরজন ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক। ৯ এপ্রিল রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এ প্রতিবেদন এসে পৌঁছায়। এ নিয়ে শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার-এ।

এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী কর্মী ও সদর উপজেলার মধ্যবয়রা গ্রামের এক অটো চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি

শেরপুরে শিশুসহ আরো দু’জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০