ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ঝিনাইগাতীতে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু : পরিবার কোয়ারেন্টিনে

সুজন সেন, নিজস্ব প্রতিবেক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে বেশ কিছু দিন যাবত জ্বর ও শ্বাসকষ্টে ভুগে মারা যায়। এ ঘটনায় ৯ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিশুটির পরিবারের চার সদস্যের নমুনা সংগ্রহ করেছেন। তাদের বাড়ি উপজেলার ধানশাইল ইউনিয়নের চাপাঝোড়া গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ৮ এপ্রিল রাত দশটার দিকে জেলা সদর হাসপাতাল থেকে ফেরার পথে শিশুটি মারা যায়। পরে ৯ এপ্রিল সকালে স্বাস্থ্যকর্মীরা চাপাঝোড়া গ্রামে গিয়ে জানতে পারেন শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। পরে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য শিশুর বাবা, মা, দাদা ও দাদীর নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, সতর্কতার জন্য শিশুটির পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু : পরিবার কোয়ারেন্টিনে

আপডেট সময় ০৭:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০