ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

মেলান্দহে সাত বছরের শিশু ধর্ষণকারী সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণকারী নবম শ্রেণির ছাত্র সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলান্দহ থানা পুলিশ ২ সেপ্টেম্বর গভীর রাতে জেলার মাদারগঞ্জ উপজেলায় তার এক আত্মীয়বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ৩ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের নয়ানগরপূর্বপাড়া গ্রামের এক ইজিবাইক চালকের সাত বছরের শিশুকন্যা ২ সেপ্টেম্বর দুপুরে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা ২ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী মো. আজিজুল হকের ছেলে নবম শ্রেণির ছাত্র সুমনকে আসামি করে ধর্ষণের অভিযোগে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে জেলার মাদারগঞ্জ উপজেলায় তার একটি আত্মীয়বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করেছে। ৩ সেপ্টেম্বর সকালে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মো. শফিকুজ্জামান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, ‘গ্রেপ্তার সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আগের খবরটি পড়তে পারেন : ধর্ষণের শিকার সাত বছরের শিশু জামালপুর হাসপাতালে ভর্তি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মেলান্দহে সাত বছরের শিশু ধর্ষণকারী সুমন গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮