ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে কর্মহীন মানুষের মাঝে ’৯৯ ব্যাচের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রভাবে কর্ম হারানো নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি ‘৯৯ ব্যাচ।

১ এপ্রিল সকালে পৌরসভার দেউড়পাড় চন্দ্রা এলাকায় ত্রাণ বিতরণের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫২ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল ও সাবান বিতরণ করা হয়।

প্রশাসনের পাশাপাশি নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ’৯৯ ব্যাচকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, নেজারত শাখার সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান, নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান এবং ’৯৯ ব্যাচের শোয়েব, মিলু, রনি, সুজন, হাসান, মমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় ২৩ হাজার ৫০৪টি নিম্নআয়ের পরিবারের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে কর্মহীন মানুষের মাঝে ’৯৯ ব্যাচের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০