ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুর সনাকের নতুন সভাপতি অজয় কুমার পাল

অজয় কুমার পাল

অজয় কুমার পাল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ট্রান্সপারেন্সি ইন্টারনেশনাল বাংলাদেশ-টিআইবি এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক অজয় কুমার পাল। তিনি ১ এপ্রিল ২০২০ তারিখ থেকে অধ্যাপক মীর আনছার আলীর স্থলাভিষিক্ত হবেন। অজয় কুমার পাল পূর্ববর্তী কমিটিতে সহসভাপতি হিসেবে দ্বায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এছাড়াও সমাজসেবক ও নারী অধিকারকর্মী শামীমা খান এবং শিক্ষাবিদ অধ্যাপক কায়েদ-উয-জামান সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ৪ মার্চ সনাক জামালপুরের কার্যালয়ে মার্চ মাসের নিয়মিত সনাক সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়।

টিআইবি এর উদ্যোগে পরিচালিত সনাক জামালপুরের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অসামান্য অবদান রাখার জন্য বিদায়ী সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী এবং সহসভাপতি পারভীন তরফদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সভাপতি ও সহসভাপতি হিসেবে মেয়াদ শেষ হলেও তাঁরা সদস্য হিসেবে সনাকের সাথে যুক্ত থাকবেন।

সনাক জামালপুরের নতুন সভাপতি অজয় কুমার পাল জামালপুরে সনাক ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুইড বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুর সনাকের নতুন সভাপতি অজয় কুমার পাল

আপডেট সময় ১২:০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০