ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর

শহরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটালো নকলা পৌরসভা

নকলা পৌরসভার উদ্যোগে শহরকে জীবাণুমুক্ত রাখতে রাস্তায় জীবাণুনাশক ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে শহরকে জীবাণুমুক্ত রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৮ মার্চ সকালে এ জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এসময় পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌর পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে পানিবাহী ট্রাকে করে জীবাণুনাশক পানি দিয়ে শহরের বিভিন্ন এলাকার রাস্তা ভেজানো কার্যক্রম চলছে এবং সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শহরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটালো নকলা পৌরসভা

আপডেট সময় ১১:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০