ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

মাদারগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালিত

মাদারগঞ্জে কাটা হয় মুজিব জন্মশতবার্ষিকীর কেক। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন পৃথক পৃথক কর্মসূচি হাতে নেয়।

সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কর্মসূচি শুরু হয়। পরে কেট কেটে এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে ৩০ বার তোপধ্বণির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন এ দিবসের সূচনা করেন। পরে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মহাফিল এবং মুজিববর্ষের লোগো অংকিত একটি কেক কাটা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, এএসপি সার্কেল সামিউল ইমলাম, মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু

মাদারগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালিত

আপডেট সময় ১১:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০