ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ১২৬ যাত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনা ভাইরাস সচেতনতায় ইতালি থেকে দেশে ফেরা ১২৬ জন যাত্রীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে নিয়ে রাখা হয়েছে।

১৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশী যাত্রী দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, উক্ত ফ্লাইটে আসা ১৪২ জন যাত্রীর মধ্যে ১২৬ জন যাত্রী ইতালি থেকে দেশে ফিরেছেন।

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ বলেন, আগত ১৪২ জনকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে শুধুমাত্র ইতালি থেকে আসা ১২৬ জনকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। বাকিদেরকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, ১৪২ জন ইতালি প্রবাসীকে রোম থেকে রওয়ানা হওয়ার আগে থার্মাল স্ক্যানারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। ফিরে আসা যাত্রীদের জ্বরমাপাসহ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নাম, ঠিকানাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে ইতালি ফেরত ১২৬ যাত্রী

আপডেট সময় ০৮:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০