ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু, উদ্ধার ৩

পানিতে ডুবে নিহত বৃষ্টির বৃষ্টির বাবার আহাজারি। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে বৃষ্টি বেগম (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা আরো তিনজনকে জীবিত উদ্ধার করেছে। ১০ মার্চ দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ৯ মার্চ রাতে আকস্মিক বৃষ্টির নানা সায়েদ আলী মারা যান। ১০ মার্চ সকালে দাফন শেষে নিহতের পরিবারের সদস্যরা ব্রহ্মপুত্রে পোল্যাকান্দি সেতুর নিচে কাপড় ধুতে যায়। নদীর ধারের কাছে বৃষ্টিসহ চারজন গর্তে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়। তারা পোল্যাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আনিকা বেগম (১২), আমজাদ হোসেনের ছেলে হাফেজিয়া মাদরাসার ছাত্র ছাদেকুল ইসলাম (১৩) ও শারমিন বেগমকে (২০) উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু মাদরাসা ছাত্রী বৃষ্টি বেগম নিখোঁজ হয়। বৃষ্টি পোল্যাকান্দি রহমানিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ও হাসেমপুর গ্রামের আক্কা মিয়ার মেয়ে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ প্রায় দেড় ঘন্টা পর স্থানীয় লোকজনের সহায়তায় জাল ফেলে বৃষ্টিকে উদ্ধার করা হয়। তাকে দেওয়ানগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃষ্টির মৃত্যুতে তার পরিবারের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের স্বজনরা বৃষ্টির মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু, উদ্ধার ৩

আপডেট সময় ০৮:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০