ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

শেখ হাসিনা এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : তথ্য প্রতিমন্ত্রী

সমাবেশে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনা এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল। জামাত-বিএনপি ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন থামিয়ে রাখতে পারবে না। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিবে এই নতুন প্রজন্ম। বাংলাদেশের যত সুনামের ইতিহাস তা সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্জন।

২৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডিক্রীরবন্দ দারুস সুন্নাহ আলিম মাদরাসায় চারতলা বিশিষ্ট এডভোকেট মতিয়র রহমান তালুকদার একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাদরাসার মাঠে আয়োজিত ছাত্র-শিক্ষক-অভিভাবক-সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। বাংলাদেশের মাটিতে জামাত-বিএনপি কোনো ষড়যন্ত্র করতে চাইলে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না। তিনি দলীয় কর্মীদের বলেন, আমরা এতটা সম্মানিত হতাম না যদি শেখ হাসিনা আমাদের দিকে সুনজর না দিতেন। তাই এমন কোন কাজ করা যাবে না যাতে করে আওয়ামী লীগের ক্ষতি হয়।

ডিক্রীরবন্দ দারুস সুন্নাহ আলিম মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক স্বপনের সভাপতিত্বে সুধি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান বাসেদ, শ্রমিকনেতা ছামিউল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

শেখ হাসিনা এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০