ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

ক্ষতিকর সব ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ মন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০২৫ সালের মধ্যে পরিবেশের জন্য ক্ষতিকর সকল ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। আগামীতে সরকারি স্থাপনা নির্মাণে ব্লক ইট ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

৮ ফেব্রুয়ারি দুপুরে সিলেটের হরিপুরের বাঘেরখালে পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট ইন্ডাস্ট্রির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী ‘সাধ্যের মাধ্যে স্বপ্নের বাড়ি’ নামক আরেকটি প্রকল্প উদ্বোধন করেন।

শাহাব উদ্দিন বলেন, ভাটায় পোড়ানো ইটগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ইটভাটাগুলো দিন দিন ফসলি জমি নষ্ট করছে। তাই এখন থেকে সবাইকে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারে যেতে হবে।

প্রতিষ্ঠানের সিইও মিঠু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ইসরাত জাহান পান্না, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মাহবুবুল আলম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও ‘পরিবেশবান্ধব ব্লক (ইকোইট) ইট ইন্ডাস্ট্রির পরিচালক রজত কান্তি গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ক্ষতিকর সব ইটভাটা বন্ধ করা হবে : পরিবেশ মন্ত্রী

আপডেট সময় ০৯:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০