ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ৮ ফেব্রুয়ারি দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আইনজীবী মো. গালাম নবী, আনিসুর রহমান বিপ্লব, প্রকৌশলী আব্দুস সালাম, খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহাম্মেদ খান লোটন, গোলাম রব্বানী, শফিকুল ইসলাম খান সজীব, শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, রুহুল আমিন মিলন, শ্রমিকদল নেতা শেখ মো. আব্দুস সোবাহান, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকদল নেতা মনোয়ারুল ইসলাম কর্নেল, মৎস্যজীবীদল নেতা আব্দুল হালিম, ছাত্রদল নেতা মো. সোহেল রানা খান ও মনজুরুল করিম সুমন, তাঁতীদল নেতা মাসুদুর রহমান প্রমুখ।

বক্তরা খালেদা জিয়াকে দুই বছর ধরে কারাগারে আটক রাখার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৬:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০