ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

ইসলামপুরে শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী সভা

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে শাশুড়িদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সংসারে শান্তি, শৃঙ্খলা এবং গৃহস্থালী কাজে পরিবারের সকলের সামর্থ অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে সংসারের উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় ম্যানকেয়ার বিষয়ে শাশুড়িদের নিয়ে ৩ ফেব্রুয়ারি এক ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়। এই সচেতনতামূলক সভাটি পরিচালনা করেন উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের জেন্ডার ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা মনোয়ারা পারভীন।

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ছয়টি গ্রামের ৩০ জন শাশুড়িকে নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় পারিবারিক কাজে পুরুষের অংশগ্রহণ, পুরোনো চিন্তা আর কুসংস্কার পরিবর্তন করে সাংসারিক কাজে সক্রিয় দায়িত্ব পালন, পারিবারিক সহিংসতামূলক প্রতিটি অন্যায় কাজ থেকে সবাইকে বিরত রাখা, শারীরিক চাহিদা অনুযায়ী খাদ্য বন্টনসহ বিভিন্ন কাজে শাশুড়ির ভূমিকা নিয়ে বিশ্লেষণমূখী আলোচনা করা হয়।

শাশুড়িগণ আলোচনায় অংশগ্রহণ করে পরিবারের সদস্যদের মধ্যে কার কী দায়িত্ব পালন করা উচিৎ এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জানা যায়, উন্নয়ন সংঘের কর্মএলাকায় এনএসভিসি প্রকল্পের আওতায় ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে এ ধরনের সভা নিয়মিত অনুষ্ঠিত হবে। এছাড়া জামালপুর সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন শাশুড়িদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করবে বলে সূত্র জানায়।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশে^র অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে। জেলার তিনটি উপজেলার মোট ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এই প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকার পাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান

ইসলামপুরে শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী সভা

আপডেট সময় ০৭:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০